মুঘল-বৃটিশের
শাসনে ও স্বাধীন বাঙলায় ভূমি রাজস্বের বিবর্তন
নির্মাল্য কুমার মুখার্জি। [বিশেষ রাজস্ব আধিকারিক, পশ্চিমবঙ্গ সরকারের ভূমি
ও ভূমি সংস্কার দপ্তর ]। mobile no- 9477446002.
----------------------------------------------------------------------------------
১) সুবে বাঙলার আসল রাজস্ব কত ?
লর্ড ক্লাইভের মত বুদ্ধিমান, চতুর, উৎসাহী, লড়াকু , উদ্যমী , বিচক্ষন
মানুষও যে ব্যবস্থা বুঝতে হিমশিম খেয়েছিলেন সেটি ছিল সেই সময়কার ভূমি রাজস্ব
আদায়ের ব্যবস্থা ও পরিমাণ। প্রথম বাধা ছিল ভাষা।
বাদশাহি যাবতীয় কাজ, সুবে বাঙলায় তখন চলছে ফার্সি ভাষায়। সেই ভাষা বোঝার
একটু আধটু ক্ষমতা ক্লাইভের থাকলেও ভাষাটার ওপর তেমন দখল তাঁর ছিলনা। ফলে প্রতি মুহূর্তে তাঁকে পরনির্ভর হয়ে
চলতে হত। ভাঙা ইংরাজি আর ভাঙা ফার্সিতে তিনি যা বুঝতেন, অন্য রাজপুরুষদের চেয়ে সেই
বোধ ছিল যথেষ্ট বেশি, কিন্তু বুঝতে পারতেন
না ভূমি রাজস্বের মোট আদায়ের পরিমাণটি ঠিক
কত এবং ঠিক কোন পদ্ধতিতে সেই রাজস্ব আদায় করা উচিত।
অনাদায়ী রাজস্বের জন্য প্রজাকে জমির অধিকারচ্যুত করা অন্যতম একটি
শাস্তিমূলক ব্যবস্থা। কিন্তু মুর্শিদকুলী খাঁ তার সঙ্গে যোগ করেছিলেন শারীরিক নির্যাতন। এই বিষয়ে তাঁর জুড়ি মেলা
ভার। পূতিগন্ধময় কাদা, গোবর এবং আবর্জনা ভর্তি একটা পুকুরের মধ্যে গলা ডুবিয়ে
নাকানি চোবানি খাওয়ানোর নাম দেওয়া হয়েছিল ‘বৈকুণ্ঠ বাস’ ।
যাই হোকনা কেন , অনাদায়ী ভূমি-রাজস্ব আদায়ের এবং পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট
সাংগঠনিক শক্তির পরিচয় দিয়েছিল মোগল শাসন।
সুবে বাঙলার ক্ষেত্রে মুর্শিদকুলী খাঁর[১৭১৭-১৭২৭] রাজস্ব আদায়ের
মডেলটি এইখানে বিশেষ ভাবে লক্ষ্যনীয়— চিত্র -১।
---------------------------------------------------------------------------------------------------
সুবে
।
চাকলা—চাকলা—চাকলা
।
কানুনগো-পাটোয়ারি [স্থানীয় রাজস্ব প্রতিনিধি]
।
চাষি
-------------------------------------------------------------------------------
তার
সঙ্গে কি ভাবে রাজস্ব আদায়ের খাতাটি [রেকর্ড] লেখা হত একটু দেখে নেওয়া যাক---
‘তুমার জমা’ , আসল কথাটি হল তুমহারি জমা। অর্থাৎ তোমার সাক্ষাতে তৈরি করা
জমাবন্দী বা হিসেবের খাতা । মুর্শিদকুলী খাঁর সময় এই খাতা তৈরি হয়েছিল সুবা বাঙলার মোট রাজস্ব
আদায়ের সম্পূর্ণ রাজস্ব নথি হিসেবে। তাঁর সময় সুবা বাঙলার মোট রাজস্বের পরিমাণ ছিল
১ কোটি ৮২ লক্ষ
৮৮ হাজার ১৮৬ সিক্কা [তৎকালীন টাকার একক]। দেখা যাক ‘তুমার জমা’- র হিসাব কি ভাবে
রাখা হত---[চিত্র ২]
-------------------------------------------------------------------------------------------------
তুমার জমা
।
মাল + আবওয়াব+ সায়র [তিনটি হেড]
---------------------------------------------------------------------------
মাল= শস্যহার অনুযায়ী রাজস্ব ।
আবওয়াব= মাঙ্গন , ভিক্ষা , তলবানা ,
হালসাহানা, নজরানা, মামুলী , বাট্টা, তহুরি , রসুম ইত্যাদি।
সায়র = ফেরী, তোলা, পুলবন্দী, রাহগী ইত্যাদি
যাবতীয় টোল , ট্যাক্স, শুল্কের বকেয়া আদায়।
--------------------------------------------------------------------------------------------
‘মাল’ নির্ধারিত হয়ে গেলে বাকি দুইটি হেড মালের শতাংশে নির্ধারিত হত। ফলে
ব্যবস্থাটি ছিল অতি সরল।
সেরেস্তার কারচুপি বন্ধ করবার জন্য মুর্শিদকুলী চালু করেছিলেন ‘ হস্ত- ও-
বুদ’ অর্থাৎ বিভিন্ন পরগনার জন্য আলাদা আলাদা খাজনার রেট।
ইংরেজ করল কি , এই সব পদ্ধতি মেনে চলতে গেলে ইচ্ছামত আদায় বাড়ান যাবে না
তাই ‘তুমার জমা ‘ মাথায় রেখে ‘আবওয়াব’কে বর্জন করল আর ‘সায়ের’ নির্ধারণ ও আদায়ের
ক্ষমতা রাজশক্তির হাতে নিয়ে নিল ।
পরগণার রেটকে দেশাচার / লোকাচারের ওপর রেখে দিল।
সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসে এই
সংগঠন বুঝতে আর দখল নিতে অনেক লড়াই লড়তে হল লর্ড ক্লাইভকে । কিছুতেই দেশীয় কর্মচারীরা ইংরেজ প্রভুদের
প্রকৃত ভূমি- রাজস্বের
পরিমাণ বুঝতে বা জানতে দিতে চাইছেনা বরং নিজেদের উৎকোচের এবং হিসেবের
কারচুপির পরিমাণ যাতে কমে না যায় তার জন্য
বেশি আদায় করে কোষাগারে কম করে জমা দিতে লাগল। ক্লাইভ সেটা বুঝতে পারছেন কিন্তু ধরতে পাড়ছেননা। কারণ সেই সময়কার রাজনৈতিক অস্থিরতার সুযোগ
নেবার জন্য প্রত্যেক আদায়কারির লক্ষ্য ছিল
ব্যক্তিগত সম্পদের পরিমাণ বাড়ান। তারা কেউই শাসক বা শাসন ক্ষমতার সঙ্গে যুক্ত
ছিলেন না। রাজশাসন , যাকে ‘ ল এ্যান্ড
অর্ডার’ বলে তার ধারণা তখন গড়েই ওঠেনি। নেই কোন লিখিত আইনের বই। তার মধ্যে মাথায়
এসে বসেছে ভিনদেশী , ভিনভাষি এক শাসকদল। সেই শাসকদলের সঙ্গে স্থানীয় শাসকদের যুদ্ধ
ইতস্তত বিক্ষিপ্ত ভাবে চলছে দেশজুড়ে।
ফলে সরকারি অফিসে যেমন আজও দেখা যায়, নতুন অফিসার অফিসের দায়িত্ব নিয়ে যখন
ফাইল বুঝতে যান, তখন সেয়ানা দুর্নীতিগ্রস্ত বড় মেজ সেজ বাবুরা কিছুতেই উৎকোচবাহী
ফাইলগুলো নতুন অফিসারকে পরিষ্কার ভাবে বোঝাতে চান না যতক্ষণ না সেই নতুন অফিসার
তাদের সঙ্গে দুর্নীতির চ্যানেলে চলে আসেন।
সেই ভাবেই কোম্পানির নিযুক্ত সুপারভাইজাররা ধুরন্ধর নায়েব , দেওয়ান আর
আমিনদের হাতের মুঠোর ভেতর চলে গেলেন অনায়াসে।
এই জায়গায় ক্লাইভও ফেঁসে গেলেন। ওদিকে রাজস্ব আদায় বৃদ্ধি করতেই হবে এবং
সেটা করতে হবে লাগামছাড়া ভাবে যাতে তাঁর নিজের এবং কোম্পানির শ্রীবৃদ্ধি দ্রুতবেগে
ঘটে।
ফলে ভূমি-রাজস্ব আদায়ের জন্য ক্লাইভ ক্রমাগত চাপ বাড়াতে লাগালেন রেজা খাঁর
ওপর।
ইরান থেকে আগত এই ভাগ্যান্বেষী রেজা খাঁ
ইতিমধ্যেই সুবে বাঙলার ক্ষমতার অলিন্দের এক গুরুত্ব পূর্ণ নাম। ক্লাইভ এই
রত্নটিকে চিনতে দেরি করলেননা এবং সুবে
বাংলার নায়েব নাজিম এবং নায়েব দেওয়ান, দুই প্রবল ক্ষমতার অধিকারি করে দিলেন । ক্লাইভ পরিষ্কার বুঝলেন, একে ছাড়া সুবা বাঙলার রাজস্ব আদায় ও বাড়ান দুইই অসম্ভব। কিন্তু তার বদলে একে দিতে হবে –
ক্ষমতা , পাওয়ার এবং সেটা এ্যাবসলিউট ভাবে। শুরু হল কুখ্যাত ‘দ্বৈত শাসন ‘
ব্যবস্থা।
ফলে গোটা সুবে বাঙলা চলে গেল রেজা
খাঁর হাতের মুঠোয়। রেজা খাঁ ছিলেন যেমনি দক্ষ, তেমনি চতুর, তেমনি নির্মম। লর্ড
ক্লাইভ যেন রেজা খাঁর ভেতরে নিজের প্রাচ্যদেশীয় প্রতিরূপ দেখতে পেলেন।
ফলে যখন ক্লাইভ ২য় বার বাঙলা ছেড়ে চলে যাচ্ছেন, ভার দিয়ে যাচ্ছেন পরবর্তী
শাসক ভেরেলেস্টের ওপর আদায়ের ভার, তখন ১৭৬৫ থেকে ১৭৬৯ অবধি রাজস্ব আদায়ের এবং খরচের চিত্র একবার এক নজরে দেখে নেওয়া যাক--- [চিত্র-৩]
|
YEAR
[May- April]
(a)
|
GROSS
COLLECTION
[POUND]
(b)
|
Nett revenues
after deducting
tribute to the
Great Moghal,
allowance to
the Nawab,
charges of
collection,
salaries, commissions,
[POUND]
(c)
|
Total
expense,
civil, military,
buildings,
fortifications,
[POUND]
(d)
|
Nett annual
Balance.
[POUND]
(e)=(d) – (c)
|
% of Nett annual balance
(f)
|
|
1765 to 1766
1766 ,, 1767
1767 ,, 1768
1768 ,, 1769
|
2,258,227
3,805,817
3,608,009
3,787,207
|
1,681,427
2,527,594
2,359,005
2,402,191
|
1,210,360
1,274,093
1,487,383
1,573,129
|
471,067
1,253,501
871,622
829,062
|
20.80
32.93
24.15
21.89
|
এই ১৭৬৫ সাল থেকেই কিন্তু ইস্ট
ইন্ডিয়া কোম্পানি কিন্তু সেই বিখ্যাত দেওয়ানি লাভ করে। শর্ত কী? ২৬ লক্ষ টাকার
বার্ষিক খাজনা দিল্লিকে এবং বাঙলার নিজামকে তার ঘর খরচা বাবদ এবং নিজামতের
অন্যান্য খরচা বাবদ ৫৪ লক্ষ টাকার বাৎসরিক খাজনা দেবার বিনিময়ে বাঙলা, বিহার,
উড়িষ্যার দেওয়ানি পেল এই কোম্পানি।
রেজা খাঁ হলেন দ্বৈত শাসনের সেই দৈত্য যার হাতে রাজস্ব আদায়, এবং তাই করতে
গিয়ে যাবতীয় গণ্ডগোলের দমন পীড়নের দায়িত্ব।
ইস্টইন্ডীয়া কোম্পানির দেওয়ানি লাভ এবং তার পরবর্তী কাজকম্ম দেখে মনে হবে
যে খোদ বৃটিশ হাউস অব কমেন্স থেকে বাঙলার নায়েব দেওয়ান সবাই বাঙলাকে মনে করল একটি
কল্পতরু এবং কামধেনু । যেমন খুশি দোহন করা যাবে এই
ভূখণ্ডকে।
দেওয়ানী লাভের আগের বছর রেজা খাঁ এক বিহার থেকেই আদায় করেছিলেন ২০ লক্ষ
টাকা। নতুন বছর বিহারের লক্ষমাত্রা ক্লাইভ ধার্য করলেন ৬৮ লক্ষ টাকা। কোম্পানি
সুবে বাঙলা থেকে ৩০ লাখ পাউন্ড লাভের টার্গেট নিল। কথা হল কোম্পানি পার্লামেন্টকে
৪ লাখ টাকা দেবে।
১৭৬৫ থেকে ১৭৬৯ পর্যন্ত যে বিপুল
পরিমাণ অর্থ আদায় হয়েছিল, মনে রাখতে হবে, আধুনিক সেচহীন,রাসায়নিক সারহীন, হাইব্রীড বীজহীন অনুন্নত, সম্পূর্ণ
ভাবে প্রকৃতি নির্ভর , আকাশের মেঘ থেকে জলসেচ নির্ভর এক কৃষি ব্যবস্থা থেকে।
ফলস্বরূপ পরের বছর হল এক বিশ্বরেকর্ড করা
মন্বন্তর। মারা গেল প্রায় ১০ মিলিয়ন মানুষ।
দুর্ভিক্ষের একটি বছরে জনসংখ্যার ৩৫ শতাংশ , কৃষিজীবীদের ৫০ শতাংশ নির্মূল
হয়ে গেল তখন ৫ শতাংশ ভূমি রাজস্বও মকুব করা দূরের কথা বরং সেই বছর আরও ১০ শতাংশ
আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ান হল।
এইযে মাটির সঙ্গে সম্পর্ক বিহীন শাসক
, সে রেজা খাঁই হন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিই হোক,তাঁদের সীমাহীন লোভের
চাহিদা মেটাতে গিয়ে তারা সবাই ব্যর্থ হলেন
এই গণহত্যা সামলাতে।
চুরমার হয়ে গেল বাঙলার হাজার বছরের গ্রামীণ অর্থনীতি। ভেঙে গেল বিনিময়
প্রথা। মুদ্রার ঝনঝন মুছে গেল তলোয়ারের ঝঙ্কারের সঙ্গে। লুঠপাট , অগ্নিসংযোগ,
মানুষ কেনা বেচা, নারী ও সম্পদের ব্যপাক লুণ্ঠন, অরাজকতা , নৈরাজ্য , মাৎস্যন্যায়
, ব্যাপক ভাবে মানুষের এলাকা ছেড়ে চিরতরে নিষ্ক্রমণ, যা কিছু ভয়ংকর একটা সমাজের
ওপর এসে আছড়ে পড়তে পারে, সব কিছু , একসঙ্গে এসে পড়ল বাঙলার গ্রামীণ সমাজের ওপর।
এই সুবে বাঙলার জল-বাতাসের গুণে যে নরম মনের বৈষ্ণব আউল বাউল পীর সহজিয়া নানা ধর্মের মানুষ এই বাংলায় বছরের পর বছর ধরে বেড়ে উঠেছিল, এই এক দুর্বিপাকে একবারে
ভেঙ্গে গেল সেই গ্রামীণ মানবসমাজ । দুর্ভিক্ষের চূড়ান্ত পর্যায়ে মানুষ নরমাংস
ভক্ষণ করতে বাধ্য হল। মানবতার এত বড় পতন আবার আমরা প্রত্যক্ষ করলাম দ্বিতীয়
বিশ্বযুদ্ধের সময়। তার আগে এই মাত্রা এই ভাবে ছাড়ায়নি কখনও।
২) বন্দোবস্তের সুচনাঃ
অত্যাচার যখন চরমে ওঠে তখন কিছু মানুষ প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ
ঘোষণা করে। এইখানেও তাই হল। মন্বন্তরের
ফসল ফলল সন্ন্যাস বিদ্রোহ আর ফকির বিদ্রোহের মধ্যে দিয়ে । এই দুই বিদ্রোহ সুযোগ পেলেই রাজস্ব লুট করে গরিবদের ভেতর বিলিয়ে দিতে শুরু
করল । কোম্পানি বড় ধরণের চ্যালেঞ্জের
মুখোমুখী হল । ভেরেলেস্ট আর কারটিয়ের নামে
দুই অপদার্থ কোম্পানির শাসককে বদলি করে নিয়ে আসা হল লর্ড ওয়ারেন হেস্টীন্সকে সুবে
বাঙলায় ভাঙা হাল ধরবার জন্য।
১৭৭২-এ হেস্টিন্স এইদেশে পা দিয়েই রেজা খাঁকে পদচ্যুত করলেন, বোর্ড অফ
রেভিনিউ গঠন করলেন । ওয়ারেন
হেস্টিংস রাজস্বের পরিমাণ নির্ধারণ ও সর্বাধিক রাজস্ব আদায়ের জন্য বোর্ডের অধীনে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠন করেন
। এই কমিটি জেলায় জেলায় ঘুরে জমি
নিলামে ডেকে সর্বোচ্চ মূল্যদাতাকে পাঁচ বছরের জন্য জমি ইজারা দিতেন । একে পাঁচশালা
বন্দোবস্ত বলা হত । এতদিন চাষি বা প্রজা
রাজস্ব আদায়ের প্রতিনিধির মাধ্যমে সরাসরি খাজনা দিত সম্রাটকে । এই প্রথম মাঝখানে জমিদার-তালুকদার শ্রেণির উদ্ভব হল , যারা ঠিক
আগের মত বেতনভুক রাজকর্মচারী নয়, তারা চাষি /প্রজার কাছ থেকে খাজনা আদায় করে
রাজকোষাগারে জমা দেবে । এই নব্য তালুকদার
শ্রেণী যেমন একদিকে উৎফুল্ল হল ক্ষমতার স্বাদ পেয়ে তেমনি উৎকণ্ঠিত হল
এইভেবে যে এবার আসল আদায়ের পরিমাণ জেনে যাবেন কোম্পানি । সব কিছু কাজ হবে লিখিত চুক্তির ভিত্তিতে। তাই মুর্শিদকুলির আমলের যাবতীয় হিসেবের খাতা তারা ভর্তি করে ফেললেন
কারচুপিতে। ধুরন্ধ্রর হেস্টিন্স বুঝলেন এরা হিসেবে জল মেশাচ্ছে, তাই তিনিও রাজস্বের
হার উৎকট ভাবে বাড়িয়ে ধার্য করলেন এবং ভয় দেখালেন যে এই রাজস্ব না দিতে পারলে ৫
বছর পর এই ক্ষমতা চলে যাবে অন্য জমিদার- তালুকদারের হাতে। বাঙলার জমিদারিতে খাটতে
লাগল শেঠের কাছে থেকে ধার করে আনা ইজারাদারদের টাকা। কারণ কোম্পানির সঙ্গে টাকা দেবার চুক্তি হলেই জমিদার হওয়া যাচ্ছে।
তবু হেস্টীন্স তল খুঁজে পেলেন না আসল আদায়ের। ১৭৭৬ সালে বসালেন আমিন-কমিশন। এই
কমিশন দায়িত্ব পেল সুবে বাঙলার গ্রামগঞ্জ
চষে আসল আদায়ের পরিমাণ নির্ধারণ করবার।
কিন্তু বিলাতের পরিচালক মণ্ডলীর ধৈর্যচ্যুতি হল।
১৭৭৮ সালে বিলেত থেকে আদেশ এল আগের
বছরের জমা পড়া রাজস্বকে মাপকাঠি হিসেবে
ধরে নিয়ে বাৎসরিক অর্থাৎ একসালা বন্দোবস্ত করা হোক।
তার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানী লাভ থেকে শুরু করে ঐ বিশাল
মন্বন্তর শেষ করে হেস্টিন্সের বিচার পর্যন্ত কিছুতেই সুবে বাঙলার আসল/প্রকৃত রাজস্ব যে কত, কিছুতেই জানা গেল না।
১৭৮৬ সালের ১২ই নভেম্বর লর্ড কর্নওয়ালিসের জাহাজ এসে কলকাতা বন্দরে ভিড়ল।
তিনি নেমেই আহ্বান করলেন ‘গ্রান্ট-শোর’ মহাবিতর্ক [ ১৭৮৬ থেকে ১৭৯০]। কারণ
কর্নওয়ালিসের সামনে একটিই ভয়ংকর প্রশ্ন মাথা তুলে দাঁড়িয়ে গেছে – এদেশের মাটি থেকে
যত বেশি সম্ভব অর্থ তুলতে হবে স্থায়ী আমানতের মত করে।
কর্নওয়ালিস ধীরে চল নীতি নিলেন। ২ বছর ফের চলতে দিলেন [১৭৮৬-৮৮] ‘একসালা
বন্দোবস্ত’। তারপর ১০ই ফেব্রুয়ারি ১৭৯০, ঘোষণা করলেন ‘দশসালা বন্দোবস্ত’।
অবশেষে অনেক তর্ক বিতর্ক , চিন্তা ভাবনার শেষে , বাঙলা, বিহার , উড়িষ্যার
রাজস্ব লর্ড কর্নওয়ালিস ধার্য করলেন বছরে ৩৬৮ লক্ষ টাকা।জমি থেকে মোট আদায়ের ১১ ভাগের ১০ ভাগ জমিদার দেবেন
কোম্পানিকে আর ১ ভাগ থাকবে তাঁর নীট মুনাফা।
১৭৯৩ সালের রেগুলেসান নং ১-এর
মাধ্যমে এই ব্যবস্থা ‘ চিরস্থায়ী বন্দোবস্ত’ হিসেব প্রতিষ্ঠিত হল।
এই বন্দোবস্তের ফলে ভূমি-রাজস্ব আদায় স্থায়ী হল এবং কোম্পানি নিশ্চয়তা পেল।
সবচেয়ে যা গুরুত্ব পূর্ণ তা হল এই প্রথম জমিদার জমির মালিক হলেন। এর আগে
প্রজা/ চাষি ছিলেন মালিক, রাজা/ সম্রাট ছিলেন কেবল রাজস্বভোগী, রাজ কর্মচারী সেই
রাজস্ব আদায় করতেন মাত্র । কিন্তু
এখন থেকে ইউরোপের সামন্তপ্রভুদের ধাঁচে জমির সর্বময় , বংশপরম্পরায় মালিকানা এবং আদায়ের অধিকার
জমিদারের হাতে ন্যস্ত হল।
রোজগার নিশ্চিত হলেও একটা বিপদ কোম্পানির হল, তা হল, রোজগারের পরিমাণ
চিরস্থায়ী হয়ে গেল। একে আর বাড়ান যাবেনা। অথচ জমিদার শ্রেণির হাতে ক্ষমতা থাকল যে
, সে তাঁর অধীনস্থ চাষির কাছ থেকে প্রয়োজনে খাজনা বাড়াতে পারবে। এবং জমিদার তাঁর
নিচে নানা ধরণের পত্তনি সৃষ্টির মাধ্যমে নিজের রোজগারও বাড়াতে পারবে।
তবে জমিদারের যেটি বিপদ থাকল সেটা হল , রাজস্ব সময়মত জমা না দিতে পাড়লে
তাঁর জমিদারি লোপ পাবে, এবং পরবর্তী কেউ সেই শর্তগুলি মেনে সেই এলাকার জমিদার হতে
পারবে।
এই বন্দোবস্তের আগে চিত্র যা ছিল [চিত্র -১] সেটা পাল্টে গিয়ে দাঁড়াল নিচের
মত—[চিত্র -৪]
-------------------------------------------------------------------
সরকার
।
জমিদার/মালিক/প্রোপাইটার
।
পত্তনিদার
।
দর পত্তনিদার
।
চউদর পত্তনিদার
।
চুকানিদার
।
দর চুকানিদার
।
[এই স্তরের কোন লিমিট নেই]
।
রায়ত [চাষি বা প্রজা]
।
অধস্তন রায়ত [ ১ম ডিগ্রি]
।
অধস্তন রায়ত [২য় ডিগ্রি]
।
অধস্তন রায়ত [৩য় ডিগ্রি]
ইত্যাদি
----------------------------------------
এইখানে এসে একটা জিনিস ভাবলে বিস্মিত হতে হয় যে এইদেশের সেই সময়, কোন
আধুনিক প্রযুক্তি ছাড়াই, মাটি কতটা উর্বর
ছিল যে একটা ভূখণ্ডের কিছু চাষির শ্রমের
ওপর দাঁড়িয়ে এতগুলো স্তর তাঁদের বিলাস ব্যসন ঠাট বাঁট প্র্যায় ১৬০ বছর ধরে [
এস্টেট অ্যাকুইজিশন আইন, ১৯৫৩ অবধি] চালিয়ে গেছেন এবং আরও আশ্চর্য হতে হয় ভেবে যে
সেই চাষিদের ওপর কি ধরণের অত্যাচার চলেছে এবং সেই অত্যাচারের বিরুদ্ধে সে লড়াই করেছে শুধু তাই নয় , তার সঙ্গে তাঁকে লড়তে
হয়েছে খরা, বন্যা, মহামারি, জমিদারের অনাদায়ী এবং যথেচ্ছ বর্ধিত খাজনার জন্য
হুমকি, মামলা, হত্যা ইত্যাদি প্রভৃতি।
------------------------------------------------------------------------------------------------------------------
ভারতের অন্যান্য স্থানে যে ব্যবস্থা চালু হল তার নাম মহালওয়ারী ব্যবস্থা।
কারণ বাঙলার উর্বরতার সঙ্গে ভারতের বাকি অংশের উৎপাদন ক্ষমতা এবং সামাজিক বিন্যাস
অন্যরকম ছিল। ব্যবস্থাটি নিম্নরূপ—
☼ মহালওয়ারী
ব্যবস্থা [ Mahalwari
system]:- ১৮২২ খ্রিস্টাব্দে রাজস্বসচিব ম্যাকেনজি নিয়মবিধি (Regulation
of 1882) জারি করে গাঙ্গেয় উপত্যকায়, বিশেষভাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লী এবং পাঞ্জাবে
ব্যক্তিগত ভাবে প্রতিটি কৃষকদের পরিবর্তে প্রতিটি গ্রামের জনগোষ্ঠীর সঙ্গে
কোনো কোনো অঞ্চলে যে রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করা হয় তা মহলওয়ারি
বন্দোবস্ত নামে পরিচিত । এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা
তালুক সৃষ্টি করা হত এবং মহলের একজন মোড়ল বা একাধিক বিশিষ্ট ব্যক্তিকে
নির্দিষ্ট পরিমাণ রাজস্বের বিনিময়ে ঔ মহলের ইজারা দেওয়া হত । এই ব্যবস্থায়
ত্রিশবছরের জন্য জমির বন্দোবস্ত করা হয়েছিল । এখানে অনুমানের ভিত্তিতে
ভূমিরাজস্ব ঠিক করা হত । উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লী এবং পাঞ্জাবে প্রধানত এই ব্যবস্থা চালু হয় ।মহলওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য:-
১) সরকারের পক্ষ থেকে কোন ব্যক্তি বিশেষের সঙ্গে না করে, কোন জনগোষ্ঠীর প্রতিনিধি বা মোড়লের সঙ্গে করা হত।
২) প্রতিটি গ্রামের রাজস্বের পরিমাণ মোট হিসাবে স্থির করা হত এবং তা গ্রামের কোনো এক দায়িত্বশীল ব্যাক্তির মাধ্যমে আদায় করা হত ।
৩) মহলওয়ারি বন্দোবস্তে প্রতি ৩০ বছর অন্তর জমির খাজনা পুনর্বিবেচনা করার সুযোগ রাখা হত, কিন্তু এই বন্দোবস্তের ফলে ব্যক্তিগত ভাবে কৃষকদের ওপর করের বোঝা বেড়ে যায় ।
পরিণতি:- নতুন এইসব ভূমিরাজস্ব ব্যবস্থায় দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনে নানা পরিবর্তন আসে, যেমন—
১
নতুন রাজস্ব ব্যবস্থা ও বিচার ব্যবস্থা চালু হবার ফলে পূর্বের গ্রাম সমাজ, পঞ্চায়েত ব্যবস্থা ভেঙ্গে পড়তে থাকে।
২
) ভূমিরাজস্ব ব্যবস্থা কৃষকদের পক্ষে মোটেই লাভজনক হয়নি । জমি ক্রয়-বিক্রয় করার, বন্ধক দেওয়ার ও অন্যান্যভাবে হস্তান্তর করার ব্যবস্থা চালু হওয়ায় কৃষকদের অবস্থা সঙিন হয়ে ওঠে ।
৩
এতকাল পর্যন্ত গ্রামীণ জীবনে যে সামাজিক বন্ধন ছিল । যৌথ পরিবার প্রথা ও পঞ্চায়েতের ওপর চরম আঘাত আসে । গ্রামীন জীবনে সহযোগিতার পরিবর্তে আসে প্রতিযোগিতা । পঞ্চায়েতের প্রভাব–প্রতিপত্তির পরিবর্তে আসে মহাজনদের অত্যাচার ।
৪
মহাজনদের কাছে দরিদ্র কৃষকদের জমি বন্ধক দেওয়ার রেওয়াজ ক্রমেই কৃষকদের সামাজিক ও আর্থিক অবস্থা বিপর্যস্ত করে তোলে।
৫
নতুন ভূমিরাজস্ব ব্যবস্থায় প্রকৃতপক্ষে গ্রামীণ জীবনে কৃষকদের পরিবর্তে মহাজন, ভূস্বামী ও সরকারি কর্মচারীদের উদ্ধত নিয়ন্ত্রণ ও শোষণ বলবৎ হয় ।
# # #
গ্রামীণ বাঙলার যে বিশাল হস্তশিল্পের ঐতিহ্য, এই নব্য ব্যবস্থায় ধীরে ধীরে
লোপ পেল। চাষির মনে অহরহ খাজনা দেওয়ার চিন্তা, তাঁতির মনেও তাই, ধোপা নাপিত , সকলে
আগে যেভাবে বিনিময় প্রথায় জীবন যাপন করত তার থেকে সরে এল এই নব্য জমিদার শ্রেণীর
বন্দোবস্তের ব্যবস্থা। কারণ ইতিমধ্যে আরেকটি চাষ এসেছে, হয়ে উঠছে লাভজনক। এবং
চূড়ান্ত ভাবে লাভজনক এই চাষের নাম – নীলচাষ।
১৭৭৭ সাল থেকেই বাঙলায় নীলচাষের পত্তন হয়।
ক্যারল ব্লুম নামের একজন ইংরেজ কুষ্টিয়ায় একটি নীলকুঠি স্থাপন করেন। তিনি ইস্ট ইন্ডীয়া কোম্পানিকে নীলচাষে বিপুল মুনাফার কথা অবহিত করে দ্রুত নীলের কারবার শুরু করার আহ্বান জানান ও ১৭৭৮ সালে গভর্নর জেনারেলের কাছে এই বিষয়ে সপারিষদ একটি স্মারকপত্র দাখিল করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের ফলে বস্ত্রশিল্পের অভূতপূর্ব উন্নতি সাধিত হয় এবং কাপড় রং করার জন্য নীলের চাহিদা শতগুনে বেড়ে যায়। ফলে ওই সময়ে নীল চাষের ব্যবসা অত্যন্ত লাভজনক হয়ে ওঠে।কোম্পানি লাভের সম্ভাবনা দেখে শীঘ্রই সমস্ত কারবার হস্তগত করে নেয়। এক হিসাব থেকে দেখা যায়, ১৮০৩ সাল পর্যন্ত নীল চাষে যে খরচ হত, তার সবটাই কোম্পানি অল্প সুদে অগ্রিম প্রদান করত। এতে যে নীল উৎপাদিত হত, তার সবটাই যেত ইংল্যান্ডে এবং কোম্পানি বহুগুণ বেশি লাভ করত। এই ব্যবসা এতই লাভজনক ছিল যে, বহু কর্মচারী ও সরকারি আমলা চাকরি ও রাজনীতি ছেড়ে নীলচাষের কারবারে আত্মনিয়োগ করে। বহু দেশীয় জমিদার ও মহাজন ব্যক্তিগতভাবে বা যৌথ মালিকানায় কারবার খোলে এবং ১৮১৫ সালের মধ্যে নদীয়া, যশোর, খুলনা, ২৪ পরগণা , বগুড়া , রাজশাহী, মালদা, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, প্রভৃতি জেলায় অসংখ্য নীলকুঠি গড়ে ওঠে। এসব এলাকার নীলের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মধ্যবঙ্গের উৎকৃষ্ট নীলের ব্যবসা করে রাতারাতি ধনী হবার কাহিনি সকল ধনিক ও বণিক সম্প্রদায়কে আকৃষ্ট করে এবং ক্রমশ ফরাসি, ডাচ, পর্তুগীজ, দিনেমার প্রভৃতি দেশের ধনিক গোষ্ঠীও দলে দলে বাংলাদেশে পাড়ি জমায়।
নীল চাষের প্রসার দেখে বাংলার শীর্ষস্থানীয় মুৎসুদ্দি, নব প্রতিষ্ঠিত জমিদার গোষ্ঠী ও উদীয়মান শহুরে শ্রেণী নীলকরদের সুযোগ-সুবিধা ও নীলচাষের প্রসারের জন্য আন্দোলন শুরু করে। তাঁদের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের সুনজরে থাকা। এদের মাঝে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রাজা রামমোহন রায় অন্যতম । তারা ১৮২৯ সালের ১৫ই ডিসেম্বর কলকাতার টাউন হলে এক সভা করেন এবং নীল চাষ প্রসারের দাবি জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টের কাছে সুপারিশ পাঠান। পার্লামেন্ট তাদের আহ্বানে সাড়া দিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দাস মালিক ও দাস পরিচালনাকারীদের বাংলায় এনে নীলচাষের তদারকিতে নিয়োজিত করে।
বেতনের ক্ষেত্রে, দেশি দেওয়ানের বেতন ছিল মাসে ৪৫ থেকে ৫০ টাকা। ১৭ টাকা পেত গোমস্তা। আমিনের কাজ ছিল জমির সীমানা বের করা ও মাপজোক করা। সে বেতন পেত ১৪ টাকা। সরকার ও তহসিলদারের বেতন ছিল ১১ টাকা। মাহুত ও সহিস পেত ৭ টাকা। বাকি কর্মচারীরা কোন বেতন পেত না, তবু তারা চাকরি করত এবং এলাকায় নিম্ন আয়ের লোকদের মাঝে তারাই ছিল অবস্থাসম্পন্ন। কারণ তারা সাধারণ মানুষকে ভীষণভাবে শোষণ করত। নীল পরিমাপের জন্য ওজনদার এবং রায়তদের কাজে তাগিদ দেবার জন্য তাগিদগীর ছিল। তাগিদগীর যথাসময়ে নীলবীজ ও দাদন গ্রহনের জন্য কৃষক প্রজাদের সংবাদ পৌঁছে দিত এবং বৃষ্টির পর কোন জমিতে নীল বুনতে হবে, তা জমিতে 'দাগ' মেরে নির্দিষ্ট করে দিত। পেয়াদা পুলিশের কাজ করত। কাউকে ধরে আনা এবং শাস্তি প্রদান করা তার কাজ ছিল। সম্ভবত গোমস্তার পর পেয়াদাই সবচেয়ে জুলুমবাজ কর্মচারী ছিল। কুলি ও মজুরদের কাজ দেখাশোনা করত জমাদার। সহরত ও ইস্তেহার ইত্যাদি জারি করত চৌকিদার। বরকন্দাজ ছিল কুঠির লাঠিয়াল বাহিনীর প্রধান। এরা সবাই সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঘৃণ্য ছিল।
লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বহু হিন্দু সরকারি কর্মচারীকে এদেশের জমির মালিক করে দেন। এরা নিজ জমিদারি সীমার মাঝে ছোটখাটো রাজা-বাদশার মত ক্ষমতা ভোগ করত। এরা জমি তো বটেই, প্রজার জানমাল, এমনকি তাঁদের ইজ্জত-সম্ভ্রমের মালিকও ছিল। ইংরেজরা এদেশে এসে এই ভূস্বামী শ্রেণীটিকে তাঁদের সামনে সবচেয়ে বড় বাধা হিসাবে দেখতে পেল। কারণ, তারা যদি জমি কিনেও নিত, তবুও প্রজারা ওই ভূস্বামীদের অধীনে থাকত। ফলে জমিদারের অধীন প্রজাকে দিয়ে নীলকররা ইচ্ছেমত কাজ করিয়ে নিতে পারত না।
এই সমস্যা সমাধানের জন্য ব্রিটিশ রাজপ্রতিনিধিগণ প্রভাব বিস্তার করে ১৮১৯ সালে অষ্টম আইন (Eight regulation of 1819) বলবৎ করেন। এই আইনে জমিদার নিজের ভূমির ভেতর 'পত্তনি তালুক' দেবার সুযোগ পায় এবং কিছু দিনের মাঝেই জমিদাররা অধিক মুনাফার আশায়, আবার কোথাও অত্যাচার বা জুলুমের ভয়ে নীলকরদের কাছে বড় বড় পত্তনি দিতে শুরু করে। কিন্তু তবুও ইংরেজদের সমস্যার সম্পূর্ণ সমাধান হয় নি। কারণ পত্তনি ব্যবস্থায় জমিদারকে উচ্চহারে সেলামি ও খাজনা দিতে হত, বিনিময়ে পাঁচ বছরের জন্য জমিস্বত্ব এবং দৈনিক মজুরির বিনিময়ে প্রজার সেবা পাওয়া যেত, যা ছিল অত্যন্ত খরচসাধ্য। তাই খরচ কমাতে নীলকরদের বাঁকুড়া, বীরভূম, সিংভূম, ধানভূম, মানভূম প্রভৃতি দূরবর্তী এলাকা থেকে শ্রমিক এনে কাজ করাতে হত। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে কুঠিয়ালরা জমিদারি হস্তগত করার চেষ্টা করতে থাকে। তাঁদের সর্বতোভাবে সাহায্য করেন মুৎসুদ্দি ও চাকুরেগণ। এদের মাঝে প্রসন্নকুমার ঘোষণা করেন,
আলস্য, অনভিজ্ঞতা ও ঋণের জন্য দেশীয় জমিদারগন জমি পত্তনি দিতে উদগ্রীব হন, কারণ ইহাতে তাহারা জমিদারি চালাইবার ভার হইতে নিষ্কৃতি লাভ করেন এবং জমি পত্তনিদানের মত একটি নিশ্চিত আয়ের সাহায্যে রাজধানী কিংবা কোন একটা বড় শহরে বাস করিতে পারেন। এবং ইহাই রায়তদের জন্যে কল্যাণকর।
এভাবে ভেতরে বাইরে চেষ্টার ফলে ১৮৩৩ সালে ইস্ট ইন্ডিয়ার সনদে চতুর্থ আইনের (Fourth regulation of 1833) দ্বারা বাংলাদেশে ইংরেজদের জমি ও জমিদারি ক্রয়ের সুযোগ প্রদান করা হয়। অনেক জমিদার অধিক মূল্য পেয়ে, কেউবা দুর্ধর্ষ নীলকর বা ম্যাজিস্ট্রেটের হুমকি পেয়ে জমিদারি বিক্রি করে চলে যায়। যারা এর আগে পত্তনি বন্দোবস্ত দিয়েছিল, তারা আর কখনো তালুক বা জমিদারি ফেরত পায়নি। অনেক জমিদার পাশের জমিদারের সাথে শত্রুতা করে জব্দ করার জন্য নীলকরদের ডেকে আনত। কিন্তু পরবর্তীতে নীলকররা উভয়ের জমিই গ্রাস করে নিত। এভাবে বাংলার সর্ববৃহৎ নীল ব্যবসায়ী প্রতিষ্ঠান 'বেঙ্গল ইন্ডিগো কোম্পানি' কেবল চুয়াডাঙ্গা, ঝিনেদা, রানাঘাট ও যশোর থেকেই ৫৯৪টি গ্রামের জমিদারি ক্রয় করে। এই বিশাল জমিদারি থেকে তারা ব্রিটিশ সরকারকে রাজস্ব দিত মাত্র ৩ লক্ষ ৪০ হাজার টাকা, যেখানে কেবল চুয়াডাঙ্গা ও রানাঘাট এলাকায় এরা ১৮ লক্ষ মূলধন খাটাত। মূলতঃ এই ভাবে ইংরেজগণ অধিকাংশ জমিদারি ক্রয় করে বাংলায় জেঁকে বসে ও নীল চাষ শুরু করে।
বৃটিশ শোষকরা কিভাবে নীলচাষ থেকে অর্থ রোজগার করেছে নিচের টেবিল থেকে তার একটা ধারণা পাওয়া যাবে।
জমিদার এবং প্রজার এই ভয়ংকর সঙ্কটের কথা আমরা পাই ‘নীলদর্পণ’ নাটকে।
১৭৭৭ সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় এবং লুইস বোনার্ডকে প্রথম নীলকর মনে করা হয়। উনিশ শতকের প্রথম ভাগে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে সেখানকার বস্ত্র-শিল্পে নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছি। বাংলায় ব্রিটিশ ক্ষমটা সম্প্রসারণের সাথে সাথে নীল চাষের এলাকা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম,
মুর্শিদাবাদ এলাকায় বিস্তৃত করে। নীলকররা কৃষকদের উৎকৃষ্ট জমিতে নীল বুনতে বাধ্য করত। নীল ছাড়া অন্য কোনো শস্য উৎপাদন করতে দিত না। দাদনের টাকা নেওয়ার সময় শর্তসাপেক্ষে চুক্তিপত্রে টিপ সই দিতে হতো আর চুক্তি অনুযায়ী কাজ না করলে চাষির ওপর চালানো হতো অকথ্য অত্যাচার। ১৮৩০ খ্রিস্টাব্দে সরকার এক আইন জারি করেছিল যাতে নীলকররা আরও শক্তিশালী ও আরও বেপরোয়া হয়ে ওঠে। নীল চাষ করতে না চাইলে কৃষকদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো। যেসব কৃষক অত্যাচারের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন, তাদের ভিটেমাটিতে নীল চাষ করা হত। কারও কারও গৃহ-বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হত। প্রতিটি নীলকুঠিতে ছিল কয়েদখানা। অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় নীল চাষের বিরুদ্ধে চাষীরা ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং চারদিকে দেখা দিয়েছিল বিদ্রোহের সুত্রপাত ঘটে। মধ্যবিত্ত সমাজ কৃষকদের আকুন্ঠ সমর্থন দিয়েছিল।
নীল বিদ্রোহ
তৎকালীন নদীয়া, , বর্তমানে বাঙলা দেশের যশোর জেলায় চৌগাছায় সর্বপ্রথম বিদ্রোহ দেখা দেয় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্ভর বিশ্বাসের নেতৃত্বে। বিদ্রোহ দ্রুত বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পাবনা ও খুলনায় ছড়িয়ে পড়ে। কিছু নীলকরের বিচার করা হয় এবং ফাঁসি দেয়া হয়। কৃষকরা বহু নীলকুঠি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। নীলকরদের মাল বহনের যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যায়। সশস্ত্র কৃষকরা সরকারি অফিস, স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছারি প্রভৃতির ওপর আক্রমণ চালায়। এই বিদ্রোহে হিন্দু-মুসলমান কৃষকরা ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যোগ দিয়েছিল। নীল বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয়। ব্রিটিশ সরকারের ও কিছু জমিদারের সমর্থন নিয়ে পুলিশ এবং সামরিক বাহিনীর দিয়ে কিছু কৃষকের উপর অত্যাচার করা হয়। যদিও এই বিদ্রোহ ব্যাপক জনপ্রিয়তা পায়, যাতে প্রায় পুরা বাংলা জড়িয়ে পড়ে। নদীয়ায় বিশ্বাস ভাতৃদ্বয়, পাবনার কাদের মোল্লা,মালদার রফিক মণ্ডল জনপ্রিয় নেতা ছিলেন।
ভারতে ব্রিটিশ শাসকদের উপর প্রভাব
ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগলএর বর্ণনা মতে কৃষকদের নীল বিদ্রোহের অহিংস আন্দোলন, সিপাহী
বিদ্রোহের চেয়ে বেশী সফল হয়। বিদ্রোহের ঘটনার খবর ইংল্যান্ডে পৌঁছে যায়। এবং এটি নিয়ে পার্লামেন্টে প্রকাশিত হওয়ার দরুন চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্রিরিশ পার্লামেন্ট কৃষকদের দুরবস্থার বিষয় নিয়ে ইংরেজ শাসকদের কাছে কৈফিয়ত তলব করে এবং বিদ্রোহ ও অসন্তোষের কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে। কমিটি সবকিছু তদন্ত করে নীল গাছের দাম বাড়িয়ে দেয় আর এতে লাভের পরিমান কমে গেলে নীলকররা কারখানাগুলো বিক্রয় করতে বাধ্য হয়। ১৮৯৫ খ্রিস্টাব্দে নীলের উৎপাদন কমে যাওয়ায় এবং রাসায়নিক নীল এসে যাওয়া নীলকররা এই ব্যবসা বন্ধ করে দেয়।
ইতিমধ্যে ১৮৫৭
সালে আরেকটি বিলেত কাঁপান বিদ্রোহ হয়েছে ভারতে—তার নাম ‘সিপাহী বিদ্রোহ’।
প্রত্যেক বিদ্রোহ
রাষ্ট্রকে কিছু না কিছু সংস্কার করতে বাধ্য করে। এই দুই বিদ্রোহও তাই করল।
কোম্পানির হাতে আর
নিরাপদ নয় এই উপনিবেশ , তাই সিপাহী বিদ্রোহের পর কোম্পানির হাত থেকে শাসন ক্ষমতা
নিয়ে নিল কুইন ভিক্টোরিয়া। আর নীল বিদ্রোহের পর তৈরি হল Indian Penal Code, 1860. ফৌজদারি অপরাধের জন্য
নির্দিষ্ট ভাবে শাস্তির রূপরেখা লেখা হল। ১৮৮৫ সালে আরেকটি আইন লাগু হল এই জমিদার রায়ত সম্পর্ক নিয়ে। তার নাম Bengal Tenancy Act, 1885.
প্রজা/চাষি/রায়তদের নিয়ে যে পরিমাণ ছিনিমিনি খেলা যে পর্যায়ে চলে গিয়েছিল তাকে একটু আইনের লাগাম পড়ানর দরকার হয়েছে বলে মনে হল বৃটিশ শাসকদের।
ইচ্ছামত যাকে খুশি তাঁকে জমিতে বসান ওঠান , ইচ্ছামত খাজনা বাড়ান , কে রায়ত কে রায়ত নয় সেই নিয়ে জমিদারের খামখেয়ালিপনা, এইসব ব্যাভিচারের হাত থেকে রায়তকে কিছু স্বস্তি দেবার উদ্দেশ্যে এই আইনের জন্ম হল।
এই প্রথম আইনের মাধ্যমে বিভিন্ন স্তরের জমির স্বত্বভোগীদের সংজ্ঞা নির্ধারণ করা হল।
রায়ত- প্রজা বা চাষি শব্দের থেকে আইনের ভাষায় এই শব্দটি লিপিবদ্ধ করা হল। আজও ল্যান্ড রেকর্ডে এই নামই ব্যবহার করা হয়।
রায়ত কে? প্রধানত যে ব্যক্তি, নিজে বা পরিবারের লোকজন দিয়ে অথবা চাকরবাকর দিয়ে অথবা অংশীদার দিয়ে চাষবাস করবার উদ্দেশ্যে জমি ভোগদখলের অধিকার পেয়েছে সেই রায়ত। এদের উত্তরাধিকারীরাও রায়ত বলেই পরিগণিত হবে।
রায়ত চার প্রকার। ১) দখলিস্বত্ব বিশিষ্ট ২) দখলি স্বত্বহীন। ৩) মোকরারি রায়ত.৪) রায়ত স্থিতিবান।
যে রায়ত জমিতে বাড়িঘর তৈরি করে বসবাস করে চাষ করে সে হল দখলিস্বত্ব বিশিষ্ট। আর যে নিকটবর্তী কোন জায়গায় বসবাস করে কিন্তু চাষের সংলগ্ন জমিতে থাকে না সে হল দখলিস্বত্বহীন রায়ত।
মোকরারি রায়ত হল সে যে চিরস্থায়ী বন্দোবস্তের সময় থেকে জমিতে রায়ত হিসেবে রয়েছে। এই অধিকার উত্তরাধিকারিরাও ভোগ করবে। এই শ্রেণির রায়ত জমিতে বৃক্ষরোপণ, ফুল-ফলমূলাদি উপভোগ, বৃক্ষছেদন ও কাঠের ব্যবহার এবং বিক্রয় করতে পারবে।
রায়ত স্থিতিবান হল এই বেঙ্গল টেন্যান্সি আইন চালু হবার আগে বা পরে টানা ১২ বছর ধরে সে জমিতে ভোগ দখল করে আছে।
আরেক ধরণের স্বত্ব প্রবলভাবে আইনের স্বীকৃতি পেল , সেটি হল ‘’টেন্যান্ট’’ । বাঙলা করলে শোনায় ‘’প্রজা’’ কিন্তু এর অর্থ একটু ব্যাপক রাখা হল।
টেন্যান্ট = খাজনা দিতে বাধ্য এমন ব্যক্তি হল টেন্যান্ট। সে জমি চাষ করুক আর নাই করুক, জমিতে নামুক আর নাই নামুক, জমির কাছে থাকুক আর না থাকুক , সে যদি তার নিচে কারও কাছ থেকে খাজনা আদায় করে উপরের কোন স্বত্বকে আদায় করা খাজনার অংশ বিশেষ দেয় তবে সে টেন্যান্ট।
তাই এই আইনে জমিদার/প্রোপাইটারের নিচে সকল স্বত্বই টেন্যান্ট। কারণ রায়তকেও অধিকার দেওয়া হল তার নিচে প্রজা বসাবার, তবে সেই প্রজার নাম হল টেন্যান্ট নয় -- ‘’কোর্ফা’’।
তাহলে জমিদার আর রায়তের মাঝখানে যারা যারা কেবল মাত্র খাজনা দেবার স্বত্ব লাভ করেছেন তারা সবাই টেন্যান্ট। উপরের লোকটি টেন্যান্ট ,তার নিচের লোকটি আন্ডার টেন্যান্ট। এইভাবে নামতে নামতে রায়ত অবধি এসে শেষ হল। রায়ত কিন্তু চাষের অধিকার ভোগ করবে। এবং ঠিক তার উপরের টেন্যান্টকে খাজনা দিতে বাধ্য থাকবে।
প্রতি বছর ৩১ শে চৈত্র সূর্যাস্তের আগে জমিদারকে তার মহালের যাবতীয় খাজনা আদায় করে তার থেকে নিজের লভ্যাংশ রেখে দিয়ে নির্ধারিত ভূমি-রাজস্ব যার হাতে তুলে দিতেই হবে, না হলে নিলাম হবে জমিদারি—সেই পদাধিকারীর নাম হল – কালেক্টর। তিনি হবে জেলার দণ্ডমুণ্ডের কর্তা।
এইখানে দুটি শব্দ লক্ষ্যনীয়। ‘খাজনা’ আর ‘রাজস্ব’ । ইংরাজিতে দুটি সুন্দর আলাদা আলাদা শব্দ আছে – রেন্ট এবং রেভিনিউ।
প্রজার কাছ থেকে স্বত্বের পর স্বত্ব যে আদায় পাবে তার নাম খাজনা বা রেন্ট, আর কালেক্টর জমিদারদের কাছ থেকে যা পাবেন তার নাম রাজস্ব বা রেভিনিউ।
রাজস্ব চিরস্থায়ী কিন্তু খাজনা পরিবর্তনশীল। কালেক্টরকে জমিদারের প্রদেয় অর্থের পরিমাণ চিরস্থায়ী কিন্তু আন্ডার টেন্যান্টের কাছে আদায়ী খাজনার পরিমাণ বদলান যায়। তার জন্য কিছু বাঁধাধরা শর্ত এই আইনে রাখা হল। এবং এই শর্ত লঙ্ঘিত হলে দেওয়ানি/ফৌজদারি আদালতে মামলা করবার অধিকার উভয় পক্ষকেই দেওয়া হল।
এইবার দেখা যাক এই পরিবর্তনশীল খাজনা বাড়াবার / কমাবার /রায়তের উচ্ছেদের কী কী শর্ত ছিল---
১) দেশাচার বা লোকাচার অনুসারে খাজনা বাড়তে বা কমতে পারে।
২) প্রজা পত্তনের লিখিত চুক্তিতে উপরিস্থ স্বত্বের হাতে বাড়ানর / কমানর ক্ষমতার উল্লেখ থাকলে।
৩) পত্তনের এলাকার জমির পরিমাণের হ্রাস/ বৃদ্ধি হলে ।
৪) আদালতের রায় খাজনা বাড়ানর পক্ষে থাকলে।
৫) পূর্ববর্তী বছরের থেকে টাকায় ২ আনার বেশি বাড়ান যাবে না।
৬) হঠাত কোন দৈব দুর্বিপাক , খরা, বন্যা, মহামারি, বড় অগ্নিকান্ড এই সব হলে।
৭) নদীর গতিপথ পরিবর্তনের ফলে জমি জলের নিচে তলিয়ে গেলে [সিকস্তি ভূমি] খাজনা কমবে অথবা জল থেকে ভেসে উঠলে [পয়স্তি ভূমি] খাজনা বাড়বে।
৮) বাকি খাজনা আদায়ের মামলা এবং খাজনা বাকি থাকবার জন্য উচ্ছেদের মামলা একসঙ্গে চালান যাবে না। যে কোন একটি মামলা চালাতে হবে।
৯) বাকি খাজনার মামলায় রায়তের বিরুদ্ধে রায় হলে দু ভাবে ডিক্রি কার্যকর করা যাবে – ক) নিলাম করে খ) রাইয়তের অন্য সম্পত্তি attachment করে বিক্রি করে।
খাজনা দেওয়ানেওয়ার ক্ষেত্রে প্রমাণ হিসেবে মানি অর্ডার, দাখিলা, চেক-মুড়ি এইসব কাগজ আইনত গ্রাহ্য বলে গণ্য হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার এই আইনে রায়ত পেল। কোন রায়তকে উচ্ছেদ করতে হলে উচ্ছেদের মামলা সিভিল কোর্টে করতে হবে এবং মামলা করবার আগে রায়তকে নোটিশ দিয়ে জানাতে হবে যে মামলা করা হল।
উচ্ছেদের শর্ত হল, ইচ্ছাকৃত ভাবে খাজনা না দেওয়া এবং অন্য কোন ভাবে জমির চরিত্র অনুমতি ছাড়াই নষ্ট করা বা পাল্টে ফেলা।
বন্ধক বা মর্টগেজঃ এই বিষয়টিকেও সুনির্দিষ্ট করা হল এই আইনে। দেওয়া হল, অনধিক ১৫ বছরের সুদ বন্ধকি তমসুক বা সম্পূর্ণ খাই খালাসি বন্ধক দেওয়ার ক্ষমতা। সমস্ত বন্ধক অনধিক ১৫ বছরের খাই-খালাসি বন্ধক বলে গণ্য হবে। এর অর্থ হল, বন্ধকী দলিলে যাই লেখা থাকনা কেন, ১৫ বছর পার হলে সব রকম বন্ধকী শর্ত বাতিল হয়ে যাবে।
আরও কিছু অধিকার জমিদারকে/ প্রজাকে দেওয়া হল, যেমন-
জলকর, তলকর, ফলকর, মাটির নিচের সম্পদ ব্যবহার করবার অধিকার বা sub-soil right [খনি বা মাইনিং নয়], মৎস্য চাষের কর, বনজঙ্গল ইজারা দেওয়া, বন কেটে সাফ করে বসত/ রায়ত পত্তন করা।
তৈরি হল C.S [cadastral survey] Records. এবং C.S. Map.
অস্থায়ী বন্দোবস্তের অধীন তালুকগুলির বেলায় অবস্থা ছিল ভিন্ন। এসব তালুকের ক্ষেত্রে সরকার সাধারণত সীমিত কয়েক বছরের জন্য একটি খাজনা বা ভূমিরাজস্ব নির্ধারণ করে দিত অথবা এগুলিকে বিভিন্ন আবাদি এলাকায় ভাগ করে দিয়ে উপযুক্ত ব্যক্তিদের ইজারায় ছেড়ে দিত, আর তারাই আবার ঐ জমিতে প্রজাপত্তনি দিয়ে তাদের কাছ থেকে খাজনা আদায় করত। অবশ্য, উভয় ক্ষেত্রেই জমির প্রকৃত চাষিরা যাতে যথাযথ আচরণ পায় তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব ছিল সরকারের। এ কারণে, জমির রায়তওয়ারি বন্দোবস্তের প্রয়োজন দেখা দেয়। ১৭৯৩-এ (চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের বছর) স্থায়ী বন্দোবস্তের অধীন এলাকাগুলির বেলায় ইউনিট বা জোতের একক ছিল বিদ্যমান অবস্থাধীন তালুক, আর অস্থায়ী বন্দোবস্তি এলাকার জন্য ঐ ইউনিট বা জোত ধার্য হয় পুনঃবন্দোবস্ত প্রদানকালে ঐ চাষির মালিকানাধীন জোতের সমপরিমাণ জমি।
কোন এলাকা স্থায়ী বা অস্থায়ী যে কোন ভূমি বন্দোবস্তের আওতায়ই থাক না কেন, দেখা যায়, স্থানীয় পর্যায়ে স্বীকৃতি রয়েছে এমন কোন গ্রামকে জরিপের সত্যিকার ইউনিট হিসেবে ধরে নেওয়াই ছিল সুবিধাজনক। কেবল প্রশাসনিক কারণেই নয়, পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহের জন্যও এটি সুবিধাজনক। তাছাড়া, একটি গ্রাম সর্বদাই একটি ক্ষুদ্র ভূমি-ইউনিটও (জোত) বটে, যাতে তেমন কোন পরিবর্তন ঘটত না বললেই চলে। পরগনা ছিল প্রাচীন জমিবিভাগ পদ্ধতির ইউনিট। তবে স্বীকৃত প্রশাসনিক জোত-ইউনিট হিসেবে পরগনা ক্রমান্বয়ে অবলুপ্ত হয়ে যাচ্ছিল, তারপরও রাজস্ব জরিপের বিবেচনায় পরগনা বিপুল গুরুত্বের দাবিদার, কেননা জরিপের রেকর্ড বা নথিপত্র প্রধানত পরগনাভিত্তিতেই সংগ্রহ করা হতো।
অতীতে যেসব বড় ধরনের জরিপ কার্যক্রম প্রচলিত ছিল সেগুলির সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ:
থাকবস্ত জরিপ – ১৮৪৫-১৮৭৭ -- জরিপের বেলায় সর্বদাই পূর্বশর্ত হিসেবে একটি থাকবস্ত বা চৌহদ্দি চিহ্নিতকরণ জরিপ পরিচালিত হতো। এর উদ্দেশ্য ছিল, জরিপের অধীন সকল গ্রাম ও তালুকের মধ্যকার সীমা-চৌহদ্দিগুলি সরেজমিনে চূড়ান্তভাবে চিহ্নিত করা। কার্যত, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রাজস্ব জরিপ শুরুর আনুমানিক এক বছর আগে গ্রাম ও তালুকগুলির প্রকৃত সীমা-চৌহদ্দি সরেজমিনে চিহ্নিত করার জন্য যেতেন। সীমা-চৌহদ্দি সম্পর্কিত সকল বিরোধ এভাবে আগে থেকেই নিষ্পত্তি হয়ে থাকার ফলে রাজস্ব জরিপ কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করার সময় কোনরকম বিলম্ব ছাড়াই সাবলীল গতিতে সম্পন্ন করতে পারতেন।
থাকবস্ত জরিপের প্রকৃত ইউনিট বা জোত একটি গ্রাম হওয়ার কারণে যে খসড়া নকশা বা ম্যাপ তৈরি করা হতো তাতে একটি পরগনার আওতায় সকল গ্রামকে দেখানো হতো। সেইসাথে বিভিন্ন গ্রামের জন্য বরাদ্দ নাম ও নম্বরযুক্ত একটি তালিকাও প্রণয়ন করা হতো। এ মানচিত্রটি অভিহিত হতো থাক মুজমিলি নামে। এতে সীমা-চৌহদ্দি নির্ধারক কর্মকর্তা কর্তৃক স্বীকৃত সকল গ্রামের নাম ও ঐসব গ্রামের থাক নম্বর থাকত। পরিশেষে, রাজস্ব জরিপ কর্মকর্তা ঐ গ্রামগুলির জন্য জরিপ নম্বর বরাদ্দ করতেন। প্রতিটি পরগনায় থাক জরিপের লব্ধ ফলগুলি রাজস্ব জরিপ কর্মকর্তাকে হস্তান্তর করা হতো যাতে তিনি তা থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেতে পারেন। থাক জরিপ পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা সাধারণত ছিলেন একজন কর সংগ্রাহক কর্মকর্তার পূর্ণ ক্ষমতাধারী বিশেষ অধিকারভোগী আমলা। ১৮৫২ সালের আগে প্রণীত থাক মানচিত্রগুলির বেশিরভাগই ছিল চোখে দেখার ভিত্তিতে অাঁকা নকশাবিশেষ। তবে পরের দিকে তৈরি এ রকম কিছু নকশার মান ছিল একটু উন্নত। আর এসবের মধ্যেও সর্বশেষ পর্যায়ে তৈরি কিছু মানচিত্র যুক্তিসঙ্গতভাবেই নির্ভুল বলে বিবেচিত। অবশ্য, এই মানচিত্র বা নকশাগুলির উদ্দেশ্য ছিল, রাজস্ব জরিপ কর্মকর্তাকে মোটামুটি একটা নির্দেশক রূপরেখা দেওয়া, তার বেশি কিছু নয়। থাক মানচিত্রের স্কেল ছিল বিভিন্ন। চোখে দেখা ধারণায় অাঁকা নকশাগুলির অবশ্য কোন স্কেলে তৈরি করা হয় নি। অন্যান্য সব মানচিত্র ৪ ইঞ্চি = ১ মাইল থেকে শুরু করে ২৪ ইঞ্চি = ১ মাইল স্কেলে অাঁকা।
রাজস্ব জরিপ ১৮৪৬-৭৮- থাক জরিপের উপাত্ত
ও জমির জন্য বরাদ্দ সংখ্যার ওপর ভর করে রাজস্ব জরিপ কর্মকর্তা তাঁর কাজ
শুরু করতেন। ভূ-সংস্থানগত বিবরণসহ গ্রামের সীমা-চৌহদ্দি, কোন কোন ক্ষেত্রে তালুকের সীমানার নির্ভুল মানচিত্র তৈরি, সাধারণ প্রশাসনিক
কাজের জন্য কিছু উপাত্ত প্রণয়ন, প্রতিটি গ্রামের মানচিত্র (সাধারণত, ৪ ইঞ্চি =১ মাইল) ও
পরগনার মানচিত্র (সাধারণত, ১ ইঞ্চি = ১ মাইল) প্রণয়ন
ছিল রাজস্ব জরিপের উদ্দেশ্য। কোন গ্রামের অভ্যন্তরের বিস্তারিত
খুঁটিনাটি বিবরণ এতে প্রদর্শন করা হয়। আর এটি
বস্ত্ততপক্ষে এমন প্রাথমিক বা মৌল বিষয় যার বুনিয়াদে পুরো জরিপ কাজটি পরিচালিত হয়ে থাকে। এই মূল বা বুনিয়াদটি তত্ত্বগতভাবে বিরাট এক ত্রিকোণমিতিক জরিপের (১৮৪০-১৮৬৫)
একটি কেন্দ্রবিশেষ। এ জরিপের প্রতিবেদন বিস্তারিত দুটি শিরোনামের আওতায় বিবেচনা করা যায়:
সীমা-চৌহদ্দি ও ভূ-সংস্থানগত বিবরণ।
এ জরিপের অভ্যন্তরীণ বিশদ বিবরণকে সঠিক ও নির্ভুলভাবে জরিপকৃত বলে গণ্য করা যায়, কেননা আড়াআড়ি অবস্থানের জরিপ
কেন্দ্রগুলি পর্যাপ্ত বিন্দু ও ভিত্তির (ভূমি) সুবিধা দেয়, যার ভিত্তিতে খুঁটিনাটি বৈশিষ্ট্যগুলিরও মানচিত্রণের সুবিধা
পাওয়া যায়। এর কারণ এই যে, রাজস্ব জরিপের সবচেয়ে নির্ভুল কাজ হয়েছে
আড়াআড়ি জরিপ পদ্ধতিতে আর এতে কেবল আড়ি(cross) বিন্দুগুলিই ছিল রিলে কাজে গ্রহণযোগ্য,
অবশ্য সেগুলি যদি পাওয়া সম্ভব হয়। রাজস্ব জরিপ গোটা দেশের উপরিতল এলাকার পরিমাপ নিয়েছে এবং একটি নির্দিষ্ট নম্বর দিয়ে একেকটি গ্রামকে তার গোটা জমি বা ভূমি বরাদ্দ করেছে। রাজস্ব জরিপে লব্ধ ফল সাধারণত পরগনা মানচিত্র (১ ইঞ্চি = ১ মাইল স্কেল) তৈরিতে ব্যবহৃত হয়েছে। পরে, সার্ভেয়র জেনারেল এই এক ইঞ্চি স্কেলের
মানচিত্রগুলিকে ১ ইঞ্চি স্কেলের জেলা মানচিত্র ও ৪ ইঞ্চি = ১ মাইল স্কেলের মানচিত্রকে ভারতবর্ষের মানচিত্র
তৈরিতে ব্যবহার করেন।
খসড়া জরিপ কার্যক্রম --অস্থায়ী বন্দোবস্তাধীন জমিতে এবং স্থায়ী জমিতে বিভিন্ন স্বত্ব জট পাকিয়ে থাকার কারণে ও থাক মানচিত্রে কিংবা থাকবস্ত জরিপের কাগজপত্রে সরেজমিন খুঁটিনাটি বৈশিষ্ট্যের বিস্তারিত প্রদর্শন ব্যয়বহুল বলে এ ধরনের জমিতে খসড়া জরিপ কার্যক্রম পরিচালনাই সাধারণ রীতি। এ কাজে সাধারণত ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলই ব্যবহূত হয়। এ জরিপের আওতায় সংগৃহীত বিস্তারিত বিষয়গুলির মধ্যে রয়েছে প্লট বা জমির দাগ নং, কালেক্টরের রেন্ট রোল-এর তৌজি নম্বর, তালুকের নাম, স্বত্বাধিকারীর নাম, চাষি বা প্রজার নাম, জমির (দাগ/প্লটের) বিবরণ, এলাকার নাম, উৎপাদিত ফসলের নাম ইত্যাদি। খসড়া মানচিত্র বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করা হয় না। আর যদি করাও হয় তাহলেও সেগুলি অধিকাংশই নির্ভুল নয়, অসম্পূর্ণও বটে। তবে খসড়া জরিপের মানচিত্র আধুনিক কালের সিএস জরিপ বা ক্যাডাস্ট্রাল সার্ভের মানচিত্রের অনেকটাই কাছাকাছি। আজকের প্রচলিত সিএস পদ্ধতির জরিপ উনিশ শতকের সত্তরের দশকে প্রথমবারের মতো যুক্তপ্রদেশে (বর্তমান ভারতের উত্তর প্রদেশ) ব্যাপক পর্যায়ে কাজে লাগানো হয়। পরে এই জরিপ ব্যবস্থা পূর্ববঙ্গসহ (আজকের বাংলাদেশ) সমগ্র বাংলায় সম্প্রসারিত হয়। কর্নেল জে.আর স্যান্ডিম্যন বাংলায় এই পদ্ধতি প্রথম প্রবর্তন করেন ও বাংলা প্রদেশ (বেঙ্গল প্রেসিডেন্সি) জরিপ বিভাগের প্রথম পরিচালক হিসেবে পূর্ববঙ্গের জরিপগুলিতে এর ব্যাপক ব্যবহার করেন। পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার জরিপ বিভাগীয় পরিচালক ছিলেন লে. কর্নেল আর.টি ক্রিচটন। তিনি তাঁর অঞ্চলে তৎকালীন বিরাজমান অবস্থা অনুযায়ী ঐ পদ্ধতিতে নানা রদবদল করেন।
দিয়ারা জরিপ (১৮৬২- ১৮৮৩) ১৮৪৭ সনের ৯ নং আইনে সন্নিবিষ্ট বিধানের আওতায় বাংলার গঙ্গা ও অন্যান্য বড় নদীর গর্ভদেশ এলাকা ৪ ইঞ্চি = ১ মাইল স্কেলে জরিপ করা হয়। ১৭৮৯ সনের দশসনা বন্দোবস্তের পর থেকে এ যাবৎ গঠিত নতুন ভূমি নিরূপণের একটি ভিত্তি বের করার জন্য এসব জরিপ পরিচালনা করা হয়। দিয়ারা জরিপ থেকে লব্ধ ফলগুলির কারণে নির্ভুল তুলনামূলক মানচিত্র তৈরি করা সুবিধাজনক হয়েছে। এই মানচিত্রে রাজস্ব, দিয়ারা (নদীগর্ভ এলাকা) ও ভৌগোলিকভাবে আধুনিক সীমা প্রদর্শন করা যায়। এই জরিপ কাজের গুরুত্ব সমধিক এ কারণে যে, এই জরিপ প্রায় ক্ষেত্রেই নদীগর্ভ এলাকা নিয়ে বিবাদ-বিরোধ নিষ্পত্তির জন্য সত্যিকার একটি ভিত্তি হিসেবে কাজ করে। বাংলার ব্যাপারে বলা চলে, ১৮৬২-৬৫ মেয়াদে গোটা গঙ্গা নদী ও উত্তর-পশ্চিম বিহারের কোন কোন নদীর জরিপ পেশাদারি মানে সম্পন্ন করা হয়।
কিশত্ওয়ার জরিপ (Cadastral Survey) সত্যিকার অর্থে আধুনিক কিশত্ওয়ার জরিপ খসড়া জরিপের উন্নততর সংস্করণ। খসড়া জরিপ চলত রাজস্ব জরিপের আগে। কিশত্ওয়ার জরিপ পদ্ধতি আড়ি জরিপ, কিশত্ওয়ার কার্যক্রম ও ভূবাসন কার্যক্রম এই তিন অংশে বিভক্ত। আড়ি জরিপের কাজ করতেন পেশাদার জরিপ বিশারদগণ। এই কাজটি বাস্তবিকপক্ষে রাজস্ব জরিপে পরিচালিত আড়ি কার্যক্রমেরই অপর ভাগ। তবে এই কার্যক্রমে কাজের বিভিন্ন পর্যায়ে নানা উন্নত পদ্ধতি প্রবর্তিত হয়েছে। কিশত্ওয়ার পর্যায়ের কার্যক্রম ভূপৃষ্ঠের জমির বিষমকোণী প্লট/ক্ষেত্রগুলিকে মোটামুটি আকারের কয়েকটি চতুষ্কোণ ক্ষেত্রে বিভক্ত করে। এই ক্ষেত্রগুলি প্রত্যেকটি হয় গড়ে পনেরো থেকে পঁচিশ একরের মতো জমি। চতুষ্কোণ ক্ষেত্রগুলির ভিত্তি বা বুনিয়াদ অবস্থিত থাকে আড়াআড়ি রেখাগুলির বিন্দুসমূহের উপর। এরপর এই চতুষ্কোণ ক্ষেত্রগুলিকে মোটামুটি আয়তক্ষেত্রে উপবিভক্ত করা হয় আর এগুলির একেকটির আয়তন তখন দাঁড়ায়, কী কী খুটিনাটি বিষয় জরিপ করতে হবে তার সূক্ষ্ম জটিলতা সাপেক্ষে দুই থেকে চার একর। বিভিন্ন চতুষ্কোণ ক্ষেত্রের পাশগুলি থেকে একটি গ্রামের ভিতরের সকল খুঁটিনাটি বৈশিষ্ট্য সহকারে অপটিকাল স্কয়ার ও পরিমাপক চেইন ব্যবহারের মাধ্যমে মানচিত্র তৈরি করা যায়।
কিশত্ওয়ার কার্যক্রমের ফল হিসেবে তৈরি হয় একটি মানচিত্র যা কার্যত সর্বদাই প্রতিটি গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে। এই মানচিত্রে গ্রামগুলির যথার্থ অবস্থান ও সেগুলির আবাদি জমির সত্যিকারের সীমা-চৌহদ্দি প্রদর্শিত হয়। কিশত্ওয়ার জরিপের কাজ আগে জরিপ বিভাগ পরিচালনা করত। এই জরিপকে সাবেক খসড়া জরিপের অপর (পাল্টা) ভাগ হিসেবে গণ্য করা যায়। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে খসড়া জরিপের সাথে কিশত্ওয়ার জরিপের ভিন্নতা রয়েছে, যেমন, এই জরিপের আওতায় জমি বা প্লটকে তার মোটামুটি গড় আকারে না দেখিয়ে এর প্রকৃত আকৃতিতে দেখানো হয়। এসব ক্ষেত্র বা জমির আয়তন সরাসরি ম্যাপ থেকে পরিগৃহীত হয় বলেই সরেজমিনে তৈরি মূল নকশা বা মানচিত্র থেকে যান্ত্রিক উপায়ে তা পুনরুৎপাদন করা যায় আর ক্ষেত্র বা জমির সীমা নিখুঁতভাবে কিশত্ওয়ার মানচিত্র থেকে নিয়ে এতে বসিয়ে দেওয়া যায়।
এই জরিপ শেষ হলে রাজকর্মচারী মাঠে নামলেন । দখলকারদের কাগজ দেখতে লাগলেন এবং সেই কাগজপত্রের ভিত্তিতে তাঁদের স্ট্যাটাস লিপিবদ্ধ করতে লাগলেন। সেই খাতার নাম হল ‘খতিয়ান’। একে অনেক জায়গায় ‘জমা’ বা ‘পর্চা’ বলেও ডাকা হয়।
ভারত সরকারের কোন জমি থাকলে সেটির দাগ নং, পরিমাণ, শ্রেণী থাকল সর্ব প্রথম খতিয়ানে। ২ নং খতিয়ানে থাকল মৌজার জমিদার বা মালিকের নাম । ভারত সরকারের জমি না থাকলে জমিদার এলেন ১ নং খতিয়ানে। সেখানে তার নামের পাশে লেখা থাকল ‘মালিক’ কথাটি। আর তার নামের মাথার ওপর লেখা থাকল ‘কালেক্টর’। সেই পাতায় লেখা থাকল এই মালিক কালেক্টরকে বছরে কত টাকা খাজনা দেবেন সেটাও। পেছন পাতায় লেখা থাকল মালিকের নিজ দখলের জমির বিবরণ এবং মৌজার কোন কোন খতিয়ান এই মালিকের অধীনে তার খতিয়ান নম্বরগুলি।
অধীনস্থ সেই সেই খতিয়ানে চলে গেলে দেখা যাবে কে মালিকের কাছ থেকে বন্দোবস্ত নিয়েছে এবং তার ‘স্ট্যাটাস’ কি ধরণের। তার সঙ্গে থাকবে সেই অধীনস্থের নিচে আর কে কে অধীনস্থ আছে তাঁদের খতিয়ান নম্বর। এবং সেই সেই অধীন কত করে খাজনা দেবে উর্ধতন কে, এই ভাবে চেনের মত এক একটা খতিয়ান ধরে ধরে সমগ্র মৌজার জমির একটি পরিষ্কার চিত্র এই খতিয়ান বা পর্চা বা রেকর্ড থেকে পাওয়া যাবে।
এই রেকর্ড হাতে লেখার পর প্রিন্টেড হল। সেটির অরিজিনাল ভল্যুম কালেক্টার রেকর্ড রুমে সংরক্ষিত হল।
বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের বিধান অনুসারে ১৮৯০ হতে ১৯৪০ সালের মধ্যে দেশব্যাপী জেলাওয়ারি জরিপ ও খতিয়ান প্রণয়নের কার্যক্রম সমাপ্ত হয় । এর অর্থ রাজস্ব সম্পর্কিত একটি সরকারি রেজিস্ট্রার। ঈধফধ বলতে মাঠ বা ভূমি খণ্ড বোঝায়। অতএব ক্যাডাস্ট্রাল সার্ভে বা ক্যাডাস্ট্রাল সেটেলমেন্ট (সি.এস) বলতে প্রতিটি ভূমি জরিপ করে এর আয়তন অবস্থান ও ব্যবহারের প্রকৃতি নির্দেশক একটি স্থানীয় (মৌজা) নকশা এবং প্রতিটি ভূ-খণ্ডের মালিক দখলকারের বিবরণ সম্বলিত খতিয়ান প্রণয়ন বোঝায়। আমাদের দেশের জন্য এটি একটি পূর্ণাঙ্গ ভূমি জরিপ।
আমাদের দেশে মূল ক্যাডাস্ট্রাল জরিপটি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন ১৮৭৫-এর দশম অধ্যায়ের ১০১ (১) ধারা এবং বঙ্গীয় সার্ভে আইন ১৮৭৫ এর ৩নং ধারায় প্রচারিত বিজ্ঞপ্তি বলে জেলাওয়ারী নিস্পন্ন করা হয়েছিল। দেশব্যাপী জেলাওয়ারীভাবে নিষ্পন্ন করা হয়েছিল বলে এই জরিপকে ডিস্ট্রিক সেটেলমেন্টও বলা হতো।
সংশোধনী জরিপ: কিস্তোয়ার বা ক্যাডাস্ট্রাল জরিপ সমাপ্তির পর ১৮৭৫ সালের সার্ভে আইনের ৩নং বিধি ও ১৮৮৫ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী পুনরায় জরিপ চালিয়ে দেশব্যাপী প্রত্যেক জেলায় খতিয়ান ও মৌজার নকশা সংশোদন করে স্বত্বালিপি পুনঃপ্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৪০ সালে দিনাজপুরের মূল ক্যাডাস্ট্রাল জরিপ শেষ হওয়ার পর ওই সালেই বৃহত্তর ফরিদপুর এবং বরিশারে পুনরায় সংশোধনী জরিপ আরম্ভ করা হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ সালের পর বৃহত্তর বরিশালের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বৃহত্তর ফরিদপুরের কাজ চালু রেখে ১৯৪৫ সালে এটি নিষ্পন্ন করা হয়। ১৯৪৫-৪৬ মাঠ মৌসুম হতে পুনরায় বরিশালের সংশোধনী জরিপের কাজ আরম্ভ হয় এবং ১৯৫২ সালের জরিপের কাজ নিষ্পন্ন করা হয়।
পুরোদমে শুরু হল জমিদারতন্ত্র। হাজার হাজার মানুষ ঝাঁপিয়ে পড়ল বাঙলার চাষির ওপর। মধ্যস্বত্বাধিকারি হয়ে বাকি জীবন এবং উত্তরাধিকারীদের পুরুষানুক্রমিক ভাবে নিশ্চিন্তে বিলাস ব্যসনে জীবন কাটানর চাবিকাঠি এই শ্রেণির মানুষদের হাতে তুলে দিল এই বঙ্গীয় প্রজাস্বত্ব আইন,১৮৮৫ । এই আইন চিরস্থায়ী বন্দোবস্তকে আরও মজবুত করল।
নিরক্ষর চাষি, টিপছাপ দেওয়া চাষি এইসব কবলা , খতিয়ান, পাট্টা, কবুলিয়ত, লীজ, দলিল, কোর্ট , থানা, পুলিশ, উকিল , মোক্তার, ব্যারিস্টার, জজ , আপিল, হাইকোর্ট , সুপ্রিম কোর্টের কিছুই বুঝল না। শুধু বুঝল বাকি খাজনার দায়ে তার চাষের অধিকার চলে যাচ্ছে। কেউ তাঁকে বাঁচানর নেই। সে তখন ঘটি বাটি সোনাদানা যেটুকু অবশিষ্ট আছে তাই দিয়ে খাজনা মিটিয়ে যখন লাঙল চালাতে গেল তখন আবার বাধা পেল। কেন ? না, এই সব দিয়ে তার বাকি খাজনার সুদটুকু কেবল মিটেছে। আসল এখনও বাকি। সে তখন বাধ্য হয়ে সেই জমি আমার টিপছাপ দিয়ে নামে বেনামে জমিদারকে বন্ধক দিল। এবং উৎপন্ন ফসলের সিংহ ভাগ দিয়ে এল জমিদারের গোলায়। কারণ এতে নাকি আসল কিছুটা শোধ হল। কতটা? ঈশ্বর জানে আর জানে জমিদারের নায়েব, গোমস্তা।
জমিদার কোথায়?
আসুন হুতোমের ভাষায় দেখি তিনি কোথায়?
‘’ পাড়াগেঁয়ে কিছু জমিদার প্রায় ১২ মাস এখানে [কলকাতায়] কাটান। দেখলেই চেনা যায়, ইনি একজন বনগাঁয়ের শেয়াল রাজা। বুদ্ধিতে কাশ্মীরি গাধার বেহদ্দ, বিদ্যায় মূর্তিমান মা ! বিসর্জন, বারোইয়ারি, খ্যামটা নাচ আর ঝুমুরের প্রধান ভক্ত...।‘’
কিছু সেয়ানা বুদ্ধিমান বিষয়ী মধ্যস্বত্বাধিকারি এই জমিদারি থেকে পাওয়া টাকা খাটালেন। প্রধানত খাটালেন বৃটীশ বেনিয়াদের সঙ্গে হাত ধরাধরি করে। বৃটেনে চালান হতে লাগল দেশের ক্যাপিটাল। সেখানে শিল্প বিপ্লবে কলকাতার বিভিন্ন এজেন্সি হাউসগুলির মাধ্যমে ইনভেস্ট হতে লাগল। এখান থেকে গেল কাঁচামাল। সেই কাঁচামালের যোগান দেবার ব্যবাসাও ধরলেন এই নব্য ধনীরা। আবার বিলেত থেকে শিল্পজাত দ্রব্যের এই দেশে চালান হয়ে আসার পর সেই ট্রেডিং-এর কাজেও এরা হাত লাগালেন, যাতে করে বিলিতি মালের বাজার এখানে চাঙ্গা হয়। [সুত্র- বাঙলার নবজাগৃতি। বিনয় ঘোষ]।
এইভাবে এই দেশের চাষির রক্ত ফোঁটায় ফোঁটায় চালান হতে লাগল বিলিতি ক্যাপিটালের স্বাস্থ্য সুরক্ষার কাজে।আর রক্তশূন্য হতে লাগল বাঙলার চাষি। দালালি খেয়ে ফুলে ফেঁপে উঠলেন নব্য জমিদার শ্রেণী।
ইংরেজ শাসনের শুরু থেকেই বাঙলার চাষি বশ মানতে পারেনি, তার প্রমাণ পর পর অনেকগুলো বিদ্রোহ। উল্লেখ যোগ্যগুলি হল---
সন্ন্যাস-ফকির বিদ্রোহের পর মেদিনীপুর বিদ্রোহ [১৭৬৬-৮৩] সন্দ্বীপের বিদ্রোহ [১৭৬৯],কৃষক-তন্তুবায় সংগ্রাম [ ১৭৭০-৮০] চাকমা বিদ্রোহ [১৭৭৬-৮৭],লবণশিল্পী ও মালঙ্গিদের সংগ্রাম [১৭৭০-১৮০৪] , রেশম চাষিদের স্নগ্রাম[১৭৮০-১৮০০], রংপুর বিদ্রোহ [ ১৭৮৩], যশোর খুলনা প্রজা বিদ্রোহ [ ১৭৮৪-৯৬], বীরভূমের গণবিদ্রহ[১৭৮৫-৮৬],বাঁকুড়ার পাহাড়িয়া বিদ্রোহ[১৭৮৯-৯১],চোয়াড় বিদ্রোহ[১৭৯৮-৯৯], মেদিনীপুরের নায়েক বিদ্রোহ[১৮০৬-১৬], ময়মনসিংহের কৃষক বিদ্রোহ[১৮১২],ওয়াহাবি বিদ্রোহ[১৮৩১], ফরিদপুরের ফরাজি বিদ্রোহ[১৮৩৮-৪৮],সাঁওতাল বিদ্রহ[১৮৫৫-৫৭],সিপাহী বিদ্রোহ [১৮৫৭], নীল বিদ্রোহ [১৮৫৯-৬১],সুন্দরবন বিদ্রোহ[১৮৬১] [সুত্র-ভারতের কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম। সুপ্রকাশ রায়]।
চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের দায়িত্ব বেড়ে গেল কৃষক বিদ্রোহ দমন করবার। তার জন্য তারা থানা পুলিসের মাধ্যমে খবর দিয়ে, নিজস্ব লেঠেল পাইক বরকন্দাজ দিয়ে সেই সব বিদ্রোহ অত্যন্ত দায়িত্বের সঙ্গে দমন করতে লাগল ।
দুদিক থেকে মার খেতে খেতে চাষির সামনে ভিটা ছাড়া হওয়া ছাড়া আর কোন রাস্তা খোলা রইল না।
আস্তে আস্তে ভেঙ্গে পড়তে লাগল শতাব্দী প্রাচীন গ্রাম সমাজের কাঠামো। চাষি খাদ্যের খোঁজে রওনা দিল শহরে। সেখানে গিয়ে চাষি থেকে সে পরিণত হল কলের মজুরে। তার মর্মান্তিক উপাখ্যান আমরা পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘মহেশ’ গল্পে, পাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বিঘা জমি’ কবিতায়। শহরের শোষণ যন্ত্র আরও জটিল, আরও নির্মম। সেখানে সে পরিণত হল ভিখারিতে। একসময় ভিক্ষার চাল না পেয়ে মৃত্যু বরণ করল বাঙলার চাষি।
ইংরেজ শাসনের সময় বাঙলা তথা সারা ভারতের দুর্ভিক্ষের একটি তালিকা নিচে দেওয়া হল---[সুত্র- উইকিপিডিয়া]
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Very subjective dada.
ReplyDeletethank u vayee
DeleteVery subjective dada.
ReplyDelete